কুলাউড়ায় খাল খনন কাজের উদ্বোধন
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন /
০
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে আন ফানাই নদীর চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল ইসলাম চৌধুরী, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান।
পিআইও অফিস সূত্র জানায়, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ভূকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খনন প্রকল্পে ৩. ০৯ কিলোমিটার খননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :