শেরপুরে বাস ভাংচুর ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ হবিগঞ্জ-সিলেট লাইনে বাস চলাচল বন্ধ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন /
শেরপুরে বাস ভাংচুর ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ হবিগঞ্জ-সিলেট লাইনে  বাস চলাচল বন্ধ
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
মঙ্গলবার(১২ মে) ভোর থেকে হবিগঞ্জ-সিলেট লাইনে বাস চলাচলচলাচল বন্ধ থাকবে। হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট লাইনে চলাচলকারী বিরতিহীন বাস মৌলভীবাজারে ভাংচুর ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ মটর মালিক গ্রুপ এ সিদ্ধান্ত নিয়েছে। এ আগে মটর মালিক গ্রুপ কার্যালয়ে এক সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, এডঃ নুরুল ইসলাম, মটর মালিক গ্রুপের সহ-সভাপতি এডঃ সামছু মিয়া চৌধুরী, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজবি আলী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ মোঃ বজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা, সিপিবি নেতা কমরেড পিযুষ চক্রবর্তী প্রমুখ। হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, কোন কারণ ছাড়াই রবিবার শেরপুরে মৌলভীবাজারের এক প্রভাবশালী এক নেতার নির্দেশে তার লোকজন হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচলকারী বিরতিহীন বাস ভাংচুর এবং শ্রমিকদের উপর হামলা চালায়। এর পর থেকে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল করতে দিচ্ছে না।
এদিকে মতবিনিময় সভা শেষে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ এবং হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যৌথ সভায় মিলিত হন। হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কঠোর আন্দোলনের কর্মসূচির গ্রহন করা হয়েছিল। কিন্তু হবিগঞ্জের জেলা প্রশাসক এ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসক আমাদের নিয়ে সকাল ৯টায় আলোচনায় বসবেন।
তিনি আরো জানান, মঙ্গলবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত হবিগঞ্জ থেকে সিলেটে বাস চলাচল বন্ধ থাকবে। জেলা প্রশাসকের সাথে আলোচনায় সমাধান না হলে সকাল ১১টা থেকে আমরা আন্দোলনে নামবো।