
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল ছালাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাতে উপজেলার ৭ নং দেবনগর ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের বাড়িতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল ছালাম তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের মোঃ শমমের আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত ইজিবাইক অটোচালক ।
তেতুলিয়ায় দেবনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাোলেমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চেয়ারম্যান সাোলেমান আলী বলেন, বুধবার ১৩ মে রাতে তার ব্যাটারি চালিত ইজি বাইক চার্জ দিতে যান। এতে তিনি বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার এস এম মাহবুব আলম বলেন, ‘হাসপাতালে আনার পথেই বিদ্যুতায়িত ব্যক্তির মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।’
তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ,লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :