মনু নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধাার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন /
মনু নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধাার
কুলাউড়া প্রতিনিধি 
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারের পাশে মনু নদী থেকে একটি ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ভারত সীমান্ত এলাকা থেকে নেমে আসা মনু নদীতে একটি অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ সোমবার বিকেলে দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে লাশটি ছৈদলবাজার খেয়াঘাটের পাশে ব্লকের মাঝে আটকে ছিল। পরে নদীর পানির স্রোতে ভেসে টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকার মনু নদীর তীরে গিয়ে পৌঁছে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ভাসমান লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর স্রোতে ভারত থেকে লাশটি ভেসে এসেছে।