করোনার শক্তিশালী ধরন ওমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী বিমানবন্দরসহ সকল ইমিগ্রেশন চেক পোস্টে সতর্কতা জারি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২১, ১২:৪১ পূর্বাহ্ন /
করোনার শক্তিশালী ধরন ওমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী বিমানবন্দরসহ সকল ইমিগ্রেশন চেক পোস্টে সতর্কতা জারি

সিলেট প্রতিনিধিঃ

করোনার শক্তিশালী ধরন ওমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ সকল ইমিগ্রেশন চেক পোস্টে সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এই সতর্কতা জারি করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।
তিনি জানান, ওমিক্রন ছড়ানো আফ্রিকার দেশগুলো থেকে যারা সিলেটে আসবে তাদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। পাশাপাশি সিলেটের সব ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিলেটের স্থলবন্দরগুলো ভ্রমণ করে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘যতটুকু জেনেছি, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে আফ্রিকার সরাসরি ফ্লাইট নেই। যদি কেউ আসেন তাহলে তৃতীয় কোনও দেশ থেকে ট্রানজিট নিয়ে আসতে পারেন। সে জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’