হবিগঞ্জে ভারতীয় পণ্য আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন /
হবিগঞ্জে ভারতীয় পণ্য আটক

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা  আটক  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে অবস্থান নেয়। বৃহস্পতিবার সকাল ৬টায় একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা লুকিয়ে রাখা হয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব জিরা তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

বিজিবি জানায়,”আটককৃত জিরার আনুমানিক সিজার মূল্য প্রায় ২৭ লাখ টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।