হবিগঞ্জে ভারতীয় জিরা ও চশমা আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ১০:৫১ অপরাহ্ন /
হবিগঞ্জে ভারতীয় জিরা ও চশমা আটক

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।

হবিগঞ্জের মাধবপুরে বালুভর্তি ট্রাকের নিচে লুকানো প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা  আটক  করেছে ৫৫ বিজিবি।

মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করে। এ সময় ট্রাকের বালুর নিচে বস্তার ভেতরে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন ধরনের চশমা উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা। এসব মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।