ভারতে মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে ও জামালগঞ্জে বিক্ষোভ সমাবেশ ভারতকে বিশ্ববাসীর সামনে ক্ষমা চাইতে হবে
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : জুন ১১, ২০২২, ৯:১৩ পূর্বাহ্ন /
০
তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা.)-কে নিয়ে ভরতে কটূক্তির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে পৃথক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০জুন) বাদ জুম্মা সুনামগঞ্জ জামতলা জামে মসজিদের সামন থেকে নবী প্রেমিকগণ একটি মিছিলটি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আরশাদ নোমান ইচ্ছারচরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম ও যুব নেতা ইমদাদুল হক এর যৌথ পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুর বছির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জমিয়তের সদস্য সচিব মাওলানা রুকনুদ্দিন, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, সুনামগঞ্জ জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ ত্বাহা হোসাইন, সদর যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজুর রহমান মারুফ, সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, পৌর যুব জমিয়তের সভাপতি হাফিজ হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, ছাত্র জমিয়ত সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, ছাত্র নেতা সুমন আহমদিসহ প্রমুখ। অপর দিকে, জেলার জামালগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাচনাবাজারে বাদ জুম্মায় বিশ্বনবী মুহাম্মদ সাঃ কে নিয়ে ভারতের বিজেপি মুখপাত্র ‘নুপুর শর্মা’ ও দিল্লির গণমাধ্যম শাখার প্রধান ‘নবীন কুমার জিন্দাল’ এর কটুক্তির প্রতিবাদে ও বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বাজারের প্রধান সড়কে শান্তপুর্ন বিক্ষোভ মিছিল হয়েছে। হাফেজ মাওঃ আব্দুল মুক্তাদির ও মাওঃ মাহমুদের সার্বিক প্রচেষ্টায় শাইখ মাওঃ আব্দুল কাদির’র সভাপতিত্বে মাওঃ আলী আকবরের উপস্থাপনায় বিক্ষোভ মিছিল পরবর্তী ‘আলভান্ডারী’ হুটেলের সামনে বক্তব্য রাখেন মাওঃ জাকারিয়া আল মামুন, হাফিয মুহিব্বুল হক,হাফিজ মাওঃ আব্দুল মুক্তাদির, মাওঃ আলতাফুর রহমান, মাওঃ মাছরুফ আহমদ, মাওঃ মাহমুদ। ছিলেন শাইখ আব্দুল গফফার জামালগঞ্জী মাওঃ লুতফুর রহমান নজাতপুরী মুফতি তাওহিদুল ইসলাম মাওঃ আহসান উল্লাহ মুফতি আসআদ আখঞ্জী, সাঈদুর রহমান সুমন, কাওসার মাহমুদ, হাঃ মাহদী হাসান হাঃ মুঈনুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শায়খ আব্দুল বছির সাহেব বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে যুগযুগ ধরে হিন্দু মুসলিমের সহাবস্থান বিদ্যমান। কিন্তু ভারতে মহানবী স.কে কটুক্তি করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছে। তিনি অবিলম্বে সংসদে নিন্দা প্রস্তাব এনে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে নব্বইভাগ মুসলমানের ক্ষোভ শান্ত করার আহবান জানান। নুপুর শর্মা ও জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ভারতকে বিশ্ববাসীর সামনে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহবান জানান। পৃথক-পৃথক সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিজেপি সরকারের মূখপাত্র মহানবী স.কে কটুক্তি করে বিশ্ব মুসলমানদের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিশ্বব্যাপী দাঙ্গা ও বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। মহানবী স. এর মোহাব্বত ও ভালবাসা প্রতিটি মুসলমানের হৃদয়ে প্রোথিত উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন বিশ্বের যে কোনো প্রান্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে অপমানজনক বক্তব্য কেনো মুসলমান বরদাশত করতে পারে না। নেতৃবৃন্দ বলেন শুধু মুকুল শরমার বহিষ্কার নয় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অবিলম্বে ভারতকে বিশ্ববাসীর সামনে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলমানদের ক্ষোভের বিস্ফোরণে ভারতের চরম পরিণতি অপেক্ষা করছে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।
এতে বক্তারা আরো দাবী জানান, বিজেপি নেতা নুপুর শর্মা ও জিন্দাল কর্তৃক রাসুলে কারীম সাঃ এর উপর কটুক্তি মুলক বক্তব্য প্রদান মুসলমানদের হৃদয়ে আঘাতের কারনে বাংলাদেশ সরকার যেন অতিদ্রুত রাষ্ট্রীয়ভাবে তাদের নিন্দা জানায়।সর্বশেষে সভাপতি শাইখ মাওঃ আব্দুল কাদীর শাইখে শেরমস্তপুরীর দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা হয়।
##
আপনার মতামত লিখুন :