​শাল্লায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন /
​শাল্লায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতা
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: 

সুনামগঞ্জের শাল্লায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলার প্রধান আসামি রাকিব মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কার্তিকপুর গ্রামের সায়েদ মিয়ার ছেলে।

​মামলা সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল স্কুল থেকে ফেরার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করে রাতভর ধর্ষণ করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আদালতের নির্দেশে শাল্লা থানায় মামলা দায়ের করা হয়।

​শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য দুই আসামি আজিজুর ও মারুফকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।