
মাহমুদ হাসান, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইংলিশ ও কম্পিউটার শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান হেক্সাস বড়লেখা শাখার নতুন ক্যাম্পাসের উদ্ভোধন করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর (সোমবার) বড়লেখা শহরের হাবিব মার্কেটের ২য় তলায় হেক্সাসের নতুন ক্যম্পাসে এই উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে পরিচালক আব্দুল কাদির সুমন এর পরিচালনায় এবং হেক্সাস বড়লেখা শাখার পরিচালক সাইবুল আলম রেজার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল সিলেট সেন্টারের প্রধান, কফিল উদ্দিন চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বৃটিশ কাউন্সিল সিলেট সেন্টার অফিসার, মেসবাহ উদ্দিন। এছাড়াও হেক্সাস বড়লেখা শাখার অন্যন্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল সিলেট সেন্টারের প্রধান, কফিলউদ্দিন চৌধুরী বলেন, আধুনিকতার এই যুগে জেনারেশন পরিবর্তনের পাশাপাশি আন্তর্জাতিক ভাষাগুলোরও চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে উচ্চশিক্ষা ও প্রবাস জীবনের জন্য ইংরেজি শিক্ষা অতিব জরুরী হয়ে পড়েছে। এছাড়া কম্পিউটার শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইংলিশ ও কম্পিউটার শিক্ষার প্রসারে হেক্সাস বড়লেখা শাখা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশাবাদী।
আপনার মতামত লিখুন :