জামালগঞ্জে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন /
০
তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জুলাই শহিদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিনহাজুল ইসলাম’র সঞ্চালনায় রক্তাক্ত জুলাইয়ের বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, জুলাই বিপ্লবে শহিদ সোহাগ এঁর ভাই বিল্লাল আহমেদ, আহত বিফলা আক্তার, জামালগঞ্জ থানার ওসি মো: বন্দে আলী,
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক-১ মো: আ: মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাহজাহান, যুগ্ম আহবায়ক-২ আজিজুর রহমান ও সদস্য জুলফিকার চৌধুরী রানা, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া, উপজেলা জামায়াতের আমীর মো: হাবিবুর রহমান ও নায়বে আমীর মো: ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, এনসিপি নেতা মো: আরিফুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, গণমাধ্যমকর্মী মো: শাহীন আলম ও তাহের আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত বিভিন্ন সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় আলোচকরা জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :