কুলাউড়ায় ইট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন /
০ Views
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে ঘটনাস্থলে এক যুবক নিহত এবং আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম উসমান মিয়া (৪০)। উসমান আশিঘর গ্রামের জহির মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, কংক্রিট ভাঙ্গার গাড়িটি ভাটেরার খারপাড়া গ্রামে যাওয়ার পথে রেলক্রসিংকালে উল্টে যায়। এসময় চালক উসমান মিয়া গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভাটেরা জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় ট্রাক্টরে থাকা ওপর ৩ যাত্রী আহত হন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি। ভাটেরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়ছর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
আপনার মতামত লিখুন :