তেঁতুলিয়া মোবাইল দোকানে চুরি আন্তঃ জেলার চোর চক্রের সদস্য গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন /
তেঁতুলিয়া মোবাইল দোকানে চুরি আন্তঃ জেলার চোর চক্রের সদস্য গ্রেফতার

পঞ্চগড় জেলা প্রতিনিধি, খাদেমুল ইসলাম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজারে ইলহাম টেলিকম শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগষ্ট ) গাজীপুর থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কাসিমপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. কামাল হোসেন (৪০)। তাদের সবার বাড়ি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, গত ১৪ আগষ্ট তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ইলহাম টেলিকম শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক জুলহাস বাদী হয়ে তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি ৪-৫ জন করে মোট ৮টি দলে বিভক্ত হয়ে সারা দেশে পরিকল্পিতভাবে চুরি করে আসছিল। কামাল হোসেন এই চক্রের অন্যতম সমন্বয়ক।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান
বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।