সিলেটের বন্দরবাজার থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২১, ১২:৫৩ পূর্বাহ্ন /
সিলেটের বন্দরবাজার থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

সিলেট প্রতিনিধিঃ

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বন্দরবাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী জীবন রানাকে (২২) গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত জীবন দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানাধীন টেনা গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত জীবনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।

সে কাষ্টঘর এলাকা থেকে পাইকারী দরে ইয়াবা ক্রয় করে সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে আসছিলো।