নবীগঞ্জে এক ইউপি সদস্য গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২১, ১:০৪ অপরাহ্ন /
নবীগঞ্জে এক ইউপি সদস্য গ্রেফতার

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।

নবীগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ থানার একদল পুলিশ নবীগঞ্জ সদর ইউনিয়নের সরিষপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নজরুল ইসলাম নবীগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের সরিষপুর গ্রামের মৃত আবু ইউসুফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতির একটি মামলায় নবীগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ১ বছরের কারাদন্ড দেয় আদালত। সাজার পরোয়ানা প্রেক্ষিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সরিষপুর গ্রাম থেকে নজরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।