
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥
পবিত্র রমজান মাসেও থেমে নেই হোটেলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর খাদ্যে ভেজাল ও অনিয়মের ঘটনা। প্রতিদিনই হবিগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। তবুও থেমে নেই তাদের অপকর্ম। শনিবার (১৪ মার্চ) হবিগঞ্জেরব শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্তের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল তেল ব্যবহার এবং খাদ্যপণ্যে রং মেশানোর অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, র্যাব কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের তেল ব্যবহার এবং খাদ্যপণ্যে রং মেশানোর প্রমাণ পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো আল খলিফা রেস্টুরেন্ট, শাহজালাল লাইভ বেকারি, পানাহার রেস্টুরেন্ট, নিউ ধানসিঁড়ি রেস্টুরেন্ট, হাঁসের বাড়ি রেস্টুরেন্ট, আল মদিনা, নিউ শেরাটন, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, অতিথি সুইটস মিটস, মিম কোয়ালিটি ফুড। অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের খাদ্য প্রস্তুত ও পরিবেশনে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :