বাংলাদেশ মৎস্যজীবী ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি গঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২২, ১২:৫০ পূর্বাহ্ন /
বাংলাদেশ মৎস্যজীবী ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি গঠিত

সিলেট প্রতিনিধিঃ

বাংলাদেশ মৎস্যজীবী ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি অনুমোদন লাভ করেছে। গত ১৪ ফেব্রুয়ারি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র নাথ বর্মন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ১৬ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটিকে অনুমোদন প্রদান করেন।

বাংলাদেশ মৎস্যজীবী ফাউন্ডেশন সিলেট বিভাগীয় নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
সভাপতি আনোয়ার হোসেন আঙ্গুর, সহ সভাপতি সফেদ হোসেন, হারুনুর রশিদ, সেলিম মিয়া, ও গোলাম কিবরিয়া রাহুল, সাধারণ সম্পাদক শেখ সাজন আহমদ সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু বিশ্বাস ও মুন্না আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু বাকার, আবুল বাশার, এম.এ. হাসিব, নান্নু আহমদ ও রাসেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহিম আহমদ পকলু, মৎস্য ও প্রাণী সম্পাদক বিষয়ক সম্পাদক আব্দুল মছব্বির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হক।
বাংলাদেশ মৎস্যজীবী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র নাথ বর্মন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ফাউন্ডেশনের কার্যক্রম আরো গতিশীল হবে।