সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ নারী চোর গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২২, ১২:০৮ পূর্বাহ্ন /
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ নারী চোর গ্রেফতার

সিলেট প্রতিনিধিঃ

সিলেট এম, এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সক্রিয় নারী চোর চক্রের ৫ নারী সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় তাদের কাছ থেকে ১ ভরি ওজনের একটি স্বর্নের চেইন জব্দ করা হয়। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত নারী চোর চক্রের সদস্যরা হলো- হবিগঞ্জের মাধবপুরের বাঘাসুরা গ্রামের বাসিন্দা জলিল মিয়ার স্ত্রী লুৎফা বেগম রুবি (২৪, মিলন মিয়ার স্ত্রী রুবিনা (২৪), মারুফ মিয়ার স্ত্রী মিলন বেগম (৩০), বিল্লাল মিয়ার স্ত্রী সালমা (৩৫) ও নুরুল হকের স্ত্রী হালিমা (৩০)।

এর আগে বুধবার বিকালে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের নিচতলা লিফটের সামনথেকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া ও ডিবি) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, এঁরা সংঘবদ্ধ নারী চোর চক্রের সদস্য। দীর্ঘদিন থেকে ওসমানী হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের টাকা পয়সা ও স্বর্ণালংকার চুরি করে আসছিলো তারা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।