
স্টাফ রিপোর্টার, দি সিলেট পোস্ট
অর্থ আত্মসাতের অভিযোগে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যম বিভিন্ন প্রকল্পের এক কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করেছে দুদক।
বুধবার (২২ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীতে মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ দপ্তর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারাসহ দুদক আইন ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত থাকাকালীন এই টাকা আত্মাসাত করেছেন। তদন্তকালে ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা ও অন্য কোনো তথ্য প্রকাশ পেলে তা আমলে আনা হবে বলেও জানায় দুদক।
আপনার মতামত লিখুন :