
সিলেট প্রতিনিধিঃ
সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক মাসিক পানির বিল ৫০০ টাকা বৃদ্ধি করার প্রতিবাদে নগরীর ১৬নং ওয়ার্ডবাসী মতবিনিময় সভা করেছেন। ৩ ডিসেম্বর শুক্রবার রাত ৮টায় চারাদিঘীরপারস্থ মানিক খানের বাসভবনে বিশিষ্ট মুরব্বি এম এ মতিনের সভাপতিত্বে ও ফয়জুল হাসানের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পানির বিল অস্বাভাবিক বৃদ্ধি করার প্রতিবাদে সর্বসম্মতিক্রমে রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সিটি করপোরেশনের সামনে মানববন্ধন ও মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দিলওয়ার হোসেন, মকসুদ হোসেন আব্দুল কাহির, বেলাল হোসেন, জাকারিয়া আহমদ হারুন, আলী হোসেন হাসনু, বিপ্লব পাল, হায়দার আহমদ, লিয়াকত হোসেন, সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমেদ, আবিদ আহমদ, জাবেদ আহমদ, মিলাদ আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :