
সিলেট প্রতিনিধিঃ
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ৪ ডিসেম্বর শনিবার বেলা ২টায় সিলেট নগরীর পুরান লেনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল লোক নিয়োগের নামে যে জঘন্যতম দুর্নীতি হয়েছে তাতে সিলেটবাসী হতবাক। তারা অবিলম্বে এই নিয়োগ বাতিল করে দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মামুনুর রশীদ, ফারুক আহমদ চৌধুরী, সদস্য সিলেট জেলা হিউম্যান হলার চালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইনছান আলী, কোর্ট পয়েন্টে টুকেরবাজার শাখার সভাপতি মোঃ শফিকুল আহমদ, সাধারণ সম্পাদক উছমান গনি, মইনুল ইসলাম, সেলিম আহমদ, পানুর রহমান পানু, বেলাল আহমদ, শাহ মোঃ ইব্রাহিম আলী, নিজাম উদ্দিন, শিমুল আহমদ, কামিনী বৈদ্য, ফখরুল ইসলাম, আরিফ মিয়া, মোঃ শামীম প্রমুখ।
আপনার মতামত লিখুন :