শাল্লায় মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: প্রকৌশলী ছাড়াই চলছে কাজ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন /
শাল্লায় মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: প্রকৌশলী ছাড়াই চলছে কাজ

​​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলা মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে রডের অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন রিটেইনিং ওয়ালে রড ব্যবহার করা হচ্ছে অত্যন্ত কম ও ফাঁকা করে। এছাড়া বর্ষা মৌসুমে পানির মধ্যে তড়িঘড়ি করে কাজ চালানো হচ্ছে, অথচ নির্মাণস্থলে কোনো প্রকৌশলী উপস্থিত থাকছেন না। গত ৮ জুন এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, “কাজে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।” তিনি তাৎক্ষণিকভাবে ফোরম্যানকে নির্মাণকাজ মানসম্মত করার নির্দেশ দিয়েছেন। এরপরও সচেতন মহল প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও হস্তক্ষেপ কামনা করেছেন।