
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টেকনাফ অভিমুখে রোড মার্চ কর্মসূচ ঘোষনা করেছেন বাংলাদেশ সমতা পার্টি। শনিবার ১৩ জুন সকাল ১১টায় চৌরাস্তা বাজার এলাকার ঐতিহাসিক ‘তেঁতুলতলা’ থেকে এই কর্মসূচির যাত্রা শুরু করা হয় ।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন কোনো চুক্তি বরদাশত না করার দাবি নিয়ে এই রোড মার্চের আয়োজন করা হয়েছে। কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন তিনটি করে জেলা প্রদক্ষিণ করে আগামী ১৮ জুন কক্সবাজারের টেকনাফে গিয়ে এই রোড মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
রোড মার্চ টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশ সমতা পার্টির নেতা মুহাম্মদ হানিফ অভিযোগ করে বলেন, ড. মুহাম্মদ ইউনূস অনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকতে এবং রাষ্ট্রপতি হওয়ার অভিপ্রায়ে বাংলাদেশের জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মার্কিন ‘গোলামী চুক্তি’ করেছেন।
তিনি দাবি করেন, এই ধরনের রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ চুক্তিগুলো অবশ্যই জনগণের সামনে প্রকাশ করতে হবে এবং জাতীয় সংসদে উপস্থাপন করতে হবে। চুক্তিতে জনস্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।
বক্তব্যে তিনি আরও একটি গুরুতর অভিযোগ তুলে বলেন, “ড. ইউনূসের দুর্নীতির কারণে সময়মতো শিশুর হামের টিকা ক্রয় বন্ধ করা হয়েছে, যার ফলে দেশে ৬ শত শিশুর মৃত্যু হয়েছে।” এই শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এর সুষ্ঠু বিচার এবং ড. ইউনূসকে গ্রেফতারের দাবি তোলেন।
পঞ্চগড় তেতুলিয়া রোড মার্চ পথ সভায় উপস্থিত থেকে তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে বিভিন্ন প্রধান সড়কে তাঁর দাবির পক্ষে লিফলেট বিতরণ ও ব্যাপক প্রচারণা চালান।লংমার্চে অংশ নেওয়া সমতা পার্টির কর্মীদের হাতে একাধিক প্ল্যাকার্ড দেখা গেছে।প্রচারণাকালে তাঁর সাথে আনুষ্ঠানিকভাবে যোগ দেন দলের অন্যতম কেন্দ্রীয় সদস্য সাকিব আল হাসান, মাইদুল ইসলাম মুকুল এবং রিফাত হোসেন।
আপনার মতামত লিখুন :