সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহনের সিদ্ধান্ত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২১, ১১:২৬ অপরাহ্ন /
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহনের সিদ্ধান্ত

 

সিলেট প্রতিনিধিঃ

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে দুই মেম্বার প্রার্থী গোলাম রব্বানী (তালা) ও মুজাহিদ আলী (মোরগ) প্রতীকের মধ্যে কাল বুধবার ২৪ নভেম্বর পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিগত ১১ নভেম্বরের নির্বাচনে এ দুই মেম্বার প্রার্থীর ভোট সমান সমান হওয়ায় পুনরায় এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে সোমবার ২২ নভেম্বর রাত ১২টা থেকে ২৪ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক লঞ্চ, ইজিবাইক চলাচল বন্ধ থাকবে বলে মহানগর পুলিশের নির্দেশনা রয়েছে।