
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুরাতন শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুল মজিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক মাহবুব সোবহানী চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমদ দুলাল, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান (হাবুল), স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান এবং বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন, ও আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনাইদ আহমেদ।
সমাবেশে বক্তারা দেশের শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইসঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে কর্মসূচি পালনের ওপর জোর দেন তাঁরা।
আপনার মতামত লিখুন :