তেতুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন /
তেতুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি!

পঞ্চগড়ের তেতুলিয়ায় শহরবানু বেগম (৪০ ) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার ৩ নং তেতুলিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে থেকে মরদেহটি উদ্ধারটি করা হয়।

নিহত শহরবানু পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা এরশাদ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার স্ত্রী রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে তার স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে তেতুলিয়া মডেল থানা পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন।

নিহত শহরবানুর একছেলে এক মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী এরশাদ আলী ঢাকাই বেড়াতে যান। বসতবাড়িতে একমাত্র ছেলে। তিনিও বাড়ি বাহিরের চা শ্রমিক কাজ করতে যান। তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি লাইছুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।