
মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বাংলাবান্ধা সাবেক ইউপি চেয়ারম্যান ও তেতুলিয়া বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরদেহ মোঃ মহসিন আলী প্রধানের (৭০)রাষ্ট্রীয় মর্যাদা দাফন অনুষ্ঠিত হয়েছে ।
তিনি বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধান (৭০) গত মঙ্গলবার ৩ ফেব্রুআরি ) রাতে পঞ্চগড় হাসপাতালে হার্ট অ্যাটাকের কারণে ইন্তেকাল করেন। ইন্নাল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। এ ছাড়াও তিনি ফকির পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক তা পেশায় নিয়োজিত ছিলেন। পরে ইউপির চেয়ার ম্যান নির্বাচিত হয়। মৃত্যুকালে তার এক স্ত্রী,ও ২ ছেলে ২ মেয়ে কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুআরি ) মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন মডেল থানার পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন- তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান,মোঃ আইয়ুব আলী তেতুলিয়া বিএনপি সভাপতি মোঃ শাহাদত হোসেন রঞ্জু, প্রমুখ। দুপুর ৩টা বাংলাবান্ধা, ধাইজান গ্রামের স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাঁশ দাফন করা হয়েছে।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী সহ বিভিন্ন বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুতে রাজনীতিমহল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :