বিএনপির দ্বারা কোন অপকর্ম হবে না- জি কে গউছ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন /
বিএনপির দ্বারা কোন অপকর্ম হবে না- জি কে গউছ

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ॥

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমরা দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। জনগণের ভোটে নির্বাচিত হলে দেশের কল্যাণে, মানুষের কল্যানে যেসব কাজ করতে হয় বিএনপি তা করবে। আওয়ামীলীগ অন্যায় করেছে, জুলুম করেছে, জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এই অপকর্মগুলো বিএনপির দ্বারা হবে না, ইনশাআল্লাহ।

তিনি  সোমবার (২ ফেব্রুয়ারী)  লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, আব্দুল মোতালেব, এডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মালু, করাব ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ আহমেদ বাবুল, সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মহিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, সদস্য সচিব আহমেদ আজম প্রমুখ।