কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না-জিকে গউছ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন /
কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না-জিকে গউছ

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ॥

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশের মানুষের মুখে স্থায়ীভাবে হাসি ফোটানোই বিএনপির মুল লক্ষ্য। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ৫ হাজার টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মওকুপ করেছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুপ করা হবে। কৃষকদের ভাগ্যের পরিবর্তন করতে কৃষি কার্ড দেয়া হবে। নারীদের সাবলম্বী করতে ফ্যামেলী কার্ড দেয়া হবে। ইমাম মোয়াজ্জিনদের রাষ্ট্রের কোষাগার থেকে ভাতার ব্যবস্থা করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেয়া হবে। তাই দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি  শনিবার(৩১ জানুয়ারী)  শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। জি কে গউছ বলেন- যতদিন মহান আল্লাহ আমাকে হায়াৎ দিবেন ততদিন মানুষের জন্য কাজ করার চেষ্টা করব, ভাল কিছু করব। আমার কবরে যেন দোয়া যায় সেই ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ৩ বার হবিগঞ্জ পৌরসভায় মেয়রের দায়িত্ব পালন করেছি, একটি টাকা চুরি করি নাই, কাউকে চুরি করতে দেই নাই। আওয়ামীলীগ আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, কিন্তু কোনো চুরির মামলা, দুর্নীতির মামলা দিতে পারে নাই। কারণ দুর্নীতির সাথে আমার সম্পর্ক ছিল না, ভবিষ্যতেও কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না, ইনশাআল্লাহ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে দেশের তরণ ও যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, দেশে মিল ফ্যাক্টরি হবে, ব্যবসা-বাণিজ্য হবে, যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা-বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারবে। মানুষ অসুস্থ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক- কিন্তু অসস্থ হলে যাতে করে তারা সময়মতো চিকিৎসা সুবিধা পায় সেই ব্যবস্থা করা হবে। জি কে গউছ বলেন- বিএনপি গণমানুষের দল, মানুষ যখনই ভোট সেন্টারে গিয়েছে ধানের শীষে ভোট দিয়েছে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। ধানের শীষ উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, ইসলামী মূল্যবোধের প্রতীক, সম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, শান্তির প্রতীক, মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। ধানের শীষে ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আবু তাহের, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি এফএম আহমেদ অলি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আব্দুল হাই, আব্দুল সহিদ, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান রিপন, সদস্য সচিব ফাহিম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন, সদস্য সচিব রাবিকুল হোসেন সান্টু প্রমুখ।