হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলন আড়াই লাখ টাকা জরিমানা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন /
হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলন  আড়াই লাখ টাকা জরিমানা

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধ বালি উত্তোলন ও বিক্রির দায়ে তিন ব্যক্তিকে মোট তিনটি মামলায় ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আউলিয়া বাজার গ্রামের রাব্বানী মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম, যাকে ১লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বহরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো.খোকন মিয়াকে ১লাখ টাকা এবং কালিকাপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে জয়নাল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে বড়জ্বালা বিজিবির একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সুরা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে ভবিষ্যতেও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।