পঞ্চগড় এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৪, ৯:১৪ অপরাহ্ন /
পঞ্চগড় এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম

পঞ্চগড়ের জাকিরুল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  পুলিশ। বুধবার  (১১ সেপ্টেম্বর ) বিকেল পঞ্চগড় থানাধীন ০৩ নং সদর ইউপির বোদা পাড়া গ্রামস্থ জনৈক মোঃ মোস্তফা এর পশ্চিম দুয়ারী ঘরের মধ্যে আটক করা হয়। তিনি জেলা পঞ্চগড় ও রামেরডাঙ্গা বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে ৪শত  পিচ Tapentadol যুক্ত  ট্যাবলেট   উদ্ধার করেন পুলিশ।

পঞ্চগড়ের সার্বিক তত্ত্বাবধানে ইং ১১/০৯/২০২৪ এসআই /মোঃ আবু হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই/ মোঃ মিজানুর রহমান, এস আই নিরস্ত্র রেজাউল করিম এএসআই/ নয়ন দেবনাথ ও ফোর্সসহ ডিবির একটি চৌকশ টিম পঞ্চগড় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে  ৪০০ (চার শত) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ইং ১১/০৯/২০২৪ তারিখ ৬: ৪৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  নিয়মিত মামলা রুজু  করা হয়েছে।