সিলেটের দক্ষিণসুরমায় গাঁজাসহ ১ নারী আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ১৪, ২০২২, ৬:৩১ অপরাহ্ন /
সিলেটের দক্ষিণসুরমায় গাঁজাসহ ১ নারী আটক

ডেস্ক রিপোর্টঃ

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে । আটককৃত নারীর নাম নাজমা বেগম নাজু (৩৬) ,তার পিতার নাম মৃত আব্দুল জলিল। সোমবার(১৩ জুন) গাঁজাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।