
স্টাফ রিপোর্টঃ
১৯৯০ সালে স্বৈরাচার পতনের উত্তাল সময়ে এক ঝাঁক তরুণ ‘অপসংস্কৃতি নয়, চাই জাতীয় সংস্কৃতির বিকাশ’ এই স্লোগানে সিলেট শহরে গড়ে তুলে নাট্যমঞ্চ সিলেট নামে নাট্যদল। মুক্তিযুদ্ধের অদম্য চেতনায় নাট্যমঞ্চ তাদের পথ চলা শুরু করে। দীর্ঘ ২৭ বছরের পথ পরিক্রমায় নাট্যদলটি সিলেটের নাট্য আন্দোলনে রেখেছে গৌরবময় কিছু কর্মকাণ্ড।সংগঠনটি তাদের ৩২ বছরের যাত্রায় সিলেট তথা দেশের সকল অসংগতি গুলোকে তুলে নিয়ে এসেছে তাদের নাটকের মাধ্যমে।
সিলেট অডিটোরিয়াম মঞ্চ কিংবা কেন্দ্রীয় শহিদ মিনার বা অন্য যেকোন উন্মুক্ত স্থানে নাট্যমঞ্চ বার বার গিয়েছে দর্শকের সামনে। কখনও মুক্তিযুদ্ধের নাটক, কখনও দুর্নীতি বিরোধী, গণতন্ত্র, সাধারণ মানুষের অধিকার রক্ষায় আবার যুদ্ধাপরাধীর বিচার দাবীতে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে তাদের ছিল দীপ্ত পদচারণা।
সিলেট সাংস্কৃতিক জোট এর আয়োজনে শুক্রবার (১৭ ডিসেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনার নাট্যমঞ্চ সিলেটের “বৃদ্ধাশ্রম” পথনাটটি মঞ্চায়িত হয়।নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সাহিদা বিনতে হাসান। নাটকটিতে আরও ছিলেন শান্ত পাল, মেহজাবিন আক্তার ও মাহাদি হাসান।
আপনার মতামত লিখুন :