
সিলেট প্রতিনিধিঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন, এসএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অবস) মো. শফিকুল ইসলাম, উপ-কমিশনার (সদর) মোঃ কামরুল, উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা, উপ-কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমানসহ সকল অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার ও এসএমপি’র ছয়টি থানার অফিসার ইনচার্জ, আর.আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, ভাল কাজের জন্য যেমন পুরস্কার আছে, তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, রেজিস্ট্রার-পত্র হালনাগাদ রাখাসহ বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেন।
অপরদিকে দুপুর সাড়ে ১২টায় এসএমপি’র হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অবস) মোঃ শফিকুল ইসলাম, র্যাব-৯ সিলেটের মেজর মো. মাহফুজুর রহমান, উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখসহ এসএমপি’র সকল উপ-কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার ও ছয় থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ পুলিশ অফিসার হলেন যারা : সভায় বিগত মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে মনোনিত হলেন, উপ-কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-কমিশনার এহসান উদ্দিন চৌধুরী, পিপিএ (ট্রেনিং এন্ড স্পোর্টস), সহকারী কমিশনার রুপক কুমার সাহা (এসি শাহপরাণ (রহ.) থানা, সহকারী কমিশনার মোঃ হুমায়ুন কবির (হিসাব, সদর ও প্রশাসন), (কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, শাহপরাণ (রহ.) থানার ইন্সপেক্টর ইন্দ্রনীল ভট্টাচার্য, ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ইন্সপেক্টর মুহিদুর রহমান খাঁন, ইন্সপেক্টর আলী আশ্রাফ পিপিএম, ইন্সপেক্টর মোঃ রুহুল আমিন।
এছাড়াও ট্রাফিক পুলিশের টিআই নিখিল জীবন চাকমা, এসআই স্নেহাশীষ পৈত, এসআই মোঃ আরিফুল রহমান, এসআই বিমল চন্দ্র দে, এসআই মোঃ সাহাব উদ্দিন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রকাশ দেবনাথ, এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম, এএসআই শেখ সাদী, এএসআই মোঃ আব্দুস সামাদ, ট্রাফিক পুলিশের এটিএসআই মোঃ মিলন মিয়া, এএসআই মোঃ বোরহান উদ্দিন তালুকদার, ড্রাইভার মোঃ সাইফুর রহমান (মিন্টু)।
আপনার মতামত লিখুন :