
বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পেট্রোল পাম্প বন্ধ রেখে জ্বালানি তেল বিক্রি না করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট পেট্রোল পাম্পটি বন্ধ রাখা হলেও নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল না। এতে ভোক্তাদের হয়রানি এবং অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পাম্প মালিককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :