তেতুলিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন /
তেতুলিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! 
তেতুলিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। তেতুলিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে  শুক্রবার  (১৫ মে  ) বিকেলে তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিগঞ্জ সাংবাদিক সোসাইটির যৌথ উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
এদিন জেলার তেতুলিয়া  সকল  সাংবাদিক দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন।সাদা  জার্সিতে খেলেন মুন্সী গঞ্জ সাংবাদিক সোসাইটি দল আর লাল জার্সিতে তেতুলিয়া  সাংবাদিক কল্যাণ সমিতি । উত্তেজনাপূর্ণ এ খেলায় ২–২ গোলের ব্যবধানে  শেষ পর্যন্ত ড্র করেছে।
প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি ছিলেন তেতুলিয়া ইউএন ও আফরোজ শাহিন খুসরু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ,লাইছুর রহমান, তেতুলিয়া উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, তেতুলিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মিয়াসহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ জেলা  আরটিভি সাংবাদিক ও মুন্সীগঞ্জ  সাংবাদিক সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক আবু সাঈদ সোহান, মুন্সীগঞ্জ সাংবাদিক সোসাইটির  সভাপতি মোঃ হাজি সেলিম  ও  জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু বলেন, ‘নিয়মিত খেলাধুলা শরীর ও মন দুটোই ভালো রাখে। সাংবাদিকদের এমন প্রীতি ম্যাচ সমাজে খেলাধুলার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করবে।’ আরটিভির জেলা প্রতিনিধি  মুন্সীগঞ্জ  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহান  বলেন, ‘আমরা প্রতিদিন অন্যের খবর লিখি, কিন্তু আজ নিজেদের মিলনমেলা হয়েছে। কাজের ফাঁকে এমন আয়োজন সম্পর্ক ও বন্ধুত্ব আরও দৃঢ় করে।’
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।