
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে দুটি রেস্তোরাঁকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। শনিবার (১৬ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে শাল্লা থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ‘চার ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুইটমিট’ এবং ‘সকাল সন্ধ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্যের বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। ঈদের পর আবারও অভিযান চালানো হবে এবং একই অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :