
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই নিকটাত্মীয়।
রবিবার (২২ মার্চ) সকালের দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাদ থেকে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ ভ্যানসহ চারজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পানিতে থাকা পিকআপটির ভেতর থেকে এক নারী ও তিন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো গাড়ির ধাক্কা কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, গাড়িতে বাড়ির আসবাবপত্র ও মালামাল ছিল। এতে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য বা নিকটাত্মীয় এবং তারা বাসা পরিবর্তন করছিল।
আপনার মতামত লিখুন :