বস্তির ছেলে
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মার্চ ৫, ২০২২, ১২:১৬ পূর্বাহ্ন /
০
অ আ আবীর আকাশ
মিনতির কাজ শেষে রোজই ঘর্মক্লান্ত বাবা
বস্তির ছোট খুপরি ঘরে আসতেন
আমি তখন দশ বছরের দুরন্ত বালক
মা গামছা দিয়ে শরীর মুছে পাশে বসতেন।
আমি বস্তির ছেলে, নাম আমার রাজু
পড়ালেখা করতে পারিনি অভাবে
হঠাৎ সুখের টানে বাবা হারায়ে গেলেন
অন্য একটা বিয়ে করে স্বভাবে!
মা-বাবার মধ্যে পরিচয় হয় বাজারে
শুনেছি মা বাসায় কাজ করতেন
নিত্যবাজার আনার সময় তারা দুজনে
প্রেমে পড়েন, লুকিয়েও দেখা করতেন।
আজ মায়ের বয়স হয়েছে তাই
বাবা খোঁজখবর নেন না
আমি বাবার মত মিনতি খাটি না
প্যাডেল চেপে ঘরে ফিরি, রিক্সা। ভ্যান না।
বস্তির খুপরিতে ছোট বোন লায়েক
নিজের কথা বাদ রেখে কই
বৃদ্ধা মা নিয়ে কষ্টে আছি
এক শহর ব্যথা বুকে, ধৈর্য ধরে রই।
**
চন্দন কুটির।
আপনার মতামত লিখুন :