পঞ্চগড়ে বোদায় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের ধাক্কায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২২, ১২:৩৪ অপরাহ্ন /
পঞ্চগড়ে বোদায় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের ধাক্কায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মৃত্যু

খাদেমুল ইসলাম প্রতিনিধি

বোদায় মাটিকাটা মাহিন্দ্র ট্রাক্টরের চাকার ধাক্কায় রমজান আলী( ৬৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের  মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার দুপুর ১ টা বোদা উপজেলার বেংহরী বনগ্রাম ইউনিয়নের মিলগেট মাড়েয়া ইলজিইডি জিসি রোডস্থ সড়কে মালিপুকুরি স্থানে  এ ঘটনাটি ঘটে।গ্রামবাসি পুলিশ সুত্রে জানাযায় নিহত ব্যক্তি  ওই ইউনিয়নের সুন্দরা পুকুরি এলাকার মৃত সোহান আলীর পুত্র। তিনি পেশায় বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের একজন সাবেক গ্রাম পুলিশ ছিলেন। এব্যাপারে বোদা মডেল থানায় আবু সাইয়েদ ওসি সত্যতা নিশ্চিত করেছেন জানান, ট্রাকের ধাক্কায় সাবেক গ্রাম পুলিশ হয়েছে। চালক ও সহকারীরা পালিয়েছে মাহিন্দ্র ট্রাকটি জব্দ করা হয়েছে। কোন অভিযোগ করলে নিহতদের পরিবারে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহন করবেন।