
সিলেট প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস ২১ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৮ ডিসেম্বর শনিবার রাতে সিলেটের আখালিয়াঘাট পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামীলীগ নেতা মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগ নেতা দুলাল মিয়া ও আল আমিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শমসের জামাল, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নুরে আলম সিরাজী, জেলা পরিষদের সদস্য মোঃ শাহনুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সদস্য সুদিব দে, সদর শ্রমিকলীগ নেতা মকবুল হোসেন, মেম্বার কাছা মিয়া, আওয়ামীলীগ নেতা ইকবাল মাহমুদ, মনোহর আলী, আবু বক্কর, আলী হোসেন, পিন্টু, ইরান মিয়া, আব্দুস সাত্তার, মহানগর যুবলীগ নেতা রেজাউর রহমান মুস্তাক, মহানগর ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক শহিদ অপু, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক মিফতাউল হুসাইন লিমন, সদর যুবলীগ নেতা নিজাম উদ্দিন, সুমন আহমদ, কুতুব আহমদ, আবু সুফিয়ান, মাহিন, সৌরভ, কওছর, গিয়াস, নুরুল, মালেক। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :