পরিকল্পিত নগরী গড়তে যথাযথ বিধিমালা মেনে ইমারত নির্মাণ অত্যাবশ্যকীয় : মেয়র আরিফ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২১, ১:১০ পূর্বাহ্ন /
পরিকল্পিত নগরী গড়তে যথাযথ বিধিমালা মেনে ইমারত নির্মাণ অত্যাবশ্যকীয় : মেয়র আরিফ

সিলেট প্রতিনিধিঃ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ইমারত নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড -২০২০ এর নীতিমালা অনুসরণ করতে হবে। পরিকল্পিত নগরী গড়ে তুলতে যথাযথ বিধিমালা ও ভালো মানের সামগ্রী দিয়ে ইমারত নির্মাণ অত্যাবশকীয়। নির্মাণশিল্প যেকোনো দেশের উন্নয়নের অন্যতম স্মারক চিহ্ন। যথাযথ নীতিমালা অনুসৃত না হলে এই উন্নয়ন বাধাগ্রস্থ হতে পারে। আই.ই.বি সিলেট কেন্দ্র আয়োজনে ও বিএসআরএম এর সহযোগিতায় বিএনবিসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আই.ই.বি সিলেটের চেয়ারম্যান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান।

আইইবি সিলেট কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদিরের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইইবি সিলেট কেন্দ্রের সহ সভাপতি শাবি’র প্রফেসর ড. জহির বিন আলম এবং বিএসআরএমের পক্ষে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ম্যানেজার প্রকৌশলী মো. তাজুল ইসলাম। ১১ই ডিসেম্বর শনিবার উক্ত সেমিনারে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।