সিলেট চালিবন্দরের মাদানি সিটিতে ভূমি দখল নিয়ে দুপক্ষে সংঘর্ষ, আটক ৫


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২১, ১১:২১ অপরাহ্ন /
সিলেট চালিবন্দরের মাদানি সিটিতে ভূমি দখল নিয়ে দুপক্ষে সংঘর্ষ, আটক ৫

সিলেট প্রতিনিধিঃ

সিলেট নগরীর চালিবন্দর এলাকার মাদানি সিটিতে ভূমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনাটি বুধবার (৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে ঘটেছে।

সিলেটের চালিবন্দর এলাকার মাদানি সিটির ভূমি নিয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর দিবা রানীর স্বামী মনিন্দ্র রঞ্জন দে ও নগরীর মাছিমপুর এলাকার মজলাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরইর জের ধরে বুধবার বেলা ২টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে দুপক্ষের ৩ জন আহত হয়েছেন। এছাড়া মজলাই পক্ষের ১ জন মনিন্দ্র পক্ষের ৪ জনকে আটক করেছে পুলিশ।