সিলেট প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশবিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
জানা যায়, ২৫ নভেম্বর হতে ২৬ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামী গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল, দরবস্ত বাজারের ঝাড়ুদার কিশোরগঞ্জ জেলার লতিকাবাদ গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. কামাল মিয়া (৫৫)। সে জিআর মামলার ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। অপরদিকে উপজেলার চিকনাগুল ইউপি’র কহাইগড় ১ম খন্ড গ্রামের মৃত রহমত উল্যার ছেলে মো. লায়েক মিয়া (৩৬), হারুন মিয়া (৩২) ও কয়েছ আহমদ (৩০) কে আটক করা হয়। তারা সকলেই সিআর পলাতক আসামী।
জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনর্চাজ গোলাম দস্তগীর আহমদ বলেন, উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামীদের আটক করা হয়। বিকাল ১টায় আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :