চুনারুঘাটে পরিত্যক্ত অবস্হায় ২০ কেজি গাঁজা উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২১, ৮:৩৪ অপরাহ্ন /
চুনারুঘাটে পরিত্যক্ত অবস্হায় ২০ কেজি গাঁজা উদ্ধার

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।

হবিগঞ্জের চুনারুঘাটে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ (সিপিসি-১) এগুলো উদ্ধার করে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।