হবিগঞ্জে অবৈধ বালু পরিবহনে জরিমানা
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১১:১৫ অপরাহ্ন /
০ Views
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :