নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন /
০
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর)সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। সভায় চুরি, ডাকাতি, মাদক প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং উপজেলার সার্বিক নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফিন হাসান, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারা, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, কেন্দ্রীয় গণপরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, ইউনিয়ন চেয়ারম্যান রঙ্গলাল দাস, ছালিক মিয়া ও সাদিকুর রহমান শিশু, উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমদ, পজীপ কর্মকর্তা সাকিল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :