হবিগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ, আহত ২৫


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন / ০
হবিগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ, আহত  ২৫
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রবিবার(২৭ সেপ্টেম্বর)  দুপুরে বাহুবল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাহুবল তোহা বাজারের পাশে বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখল নিয়ে গত তিন-চার দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কয়েক দফাকথা-কাটাকাটির পর এলাকায় উত্তেজনাও তৈরি হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় বাসিন্দারাও পরিস্থিতি শান্ত করতে সহযোগিতা করেন। পরে সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।