
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের সমন্বয়ে গঠিত কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে কেটিএফ’র এক সাধারণ সভা উপজেলা সদরের শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
কেটিএফ সভাপতি সুজিত দেব’র সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি বাবুল আহমদের পরিচালনায় উক্ত সাধারণ সভায় শুরুতে প্রয়াত শিক্ষক কেটিএফ উপদেষ্টা মোহাম্মদ মাসুক এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভার প্রথমার্ধে কেটিএফ’র বিগত মেয়াদের বিভিন্ন আলোচনা পর্যালোচনা শেষে সভাপতি বর্তমান কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। দ্বিতীয়ার্ধে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে সকলের মতামতের ভিত্তিতে পুনরায় সভাপতি পদে পৌর শহরের আনন্দ বিদ্যাপীটের অধ্যক্ষ সুজিত দেব এবং পৃথিমপাশা ইউনিয়নস্থ নোবেল একাডেমির পরিচালক বাবুল আহমদকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন, সহসভাপতি সৈয়দ জাবির হোসেন ও আব্দুল খালিক, সহসাধারণ সম্পাদক মাহবুব খান ও জয়ন্ত লাল গোস্বামী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল হােসেন, কোষাধ্যক্ষ ঝুমা রানী নাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলা উদ্দিন, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আজিজুর রহমান, দপ্তর সম্পাদক লিপন কুমার দাস রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসমাঈল হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক কানাই লাল কৌল। কমিটির অন্যরা হলেন- পৌরসভা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন প্রতিনিধি মো. ইমদাদুর রহমান, ভাটেরা প্রতিনিধি মাধব চক্রবর্তী, বরমচাল প্রতিনিধি তামজীদুর রহমান, ব্রাহ্মণবাজার প্রতিনিধি শিমুল দেব, কাদিপুর প্রতিনিধি নিখিল বর্ধন, ভূকশিমইল প্রতিনিধি মো. নজরুল ইসলাম, জয়চণ্ডি প্রতিনিধি মো. কিবরিয়া হোসেন, রাউৎগাঁও প্রতিনিধি সারোয়ার রাফি, টিলাগাঁও প্রতিনিধি মো. আতিকুর রহমান, পৃথিমপাশা প্রতিনিধি মো. নজরুল ইসলাম, কর্মধা ইউনিয়ন প্রতিনিধি মো. মাহবুব হোসেন। সদস্য যথাক্রমে- ববিতা ডিও, শ্রীবাস দত্ত শিলু, সুজিত কুমার দাস, আবু তাহের চৌধুরী হেলাল ও রুহিন চৌধুরী।

তাছাড়া উপদেষ্টা কমিটিতে রয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, লিটল স্টার একাডেমির মো. আবুল মনসুর, হলি চাইল্ড কেজির মো. সিরাজুল ইসলাম, আদর্শ বিদ্যা নিকেতনের মো. আব্দুল সালাম, ক্বারী হোসেন আলী একাডেমির আতাউর রহমান ও শহীদ শফি আহমদ একাডেমির মো. ইউছুফ আলী।
আপনার মতামত লিখুন :