শোক সংবাদ ॥ রসমোহন সিংহ ॥


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন / ০ Views
শোক সংবাদ ॥ রসমোহন সিংহ ॥

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, আদমপুর এমএ ওহাব উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এবং মণিপুরি ললিতকলা একাডেমির প্রাক্তন পরিচালক রসমোহন সিংহ (৮২) বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার সময় ঘোড়ামারাস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র-পুত্রবধূ, নাতি-নাতনি, অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি মণিপুরি ললিতকলা একাডেমির মণিপুরি সঙ্গীত প্রশিক্ষক, বিশিষ্ট মৃদঙ্গবাদক, রাসধারী বিধান চন্দ্র সিংহ, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা কবি সুমন কুমার সিংহ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শ্যামল কুমার সিংহের পিতা।

রসমোহন সিংহের প্রয়াণে মণিপুরি সমাজ তথা কমলগঞ্জবাসী হারালো একজন নিষ্ঠাবান সমাজসেবীকে। তাঁর প্রয়াণে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঘোড়ামারা গ্রামের সার্ব্বজনীন শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।